ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

সাত বছর ধরে আইনজীবী পরিচয়ধারী সুন্দারী প্রতারক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৬:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯ ২৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;
ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটির অভিযানে হাতেনাতে গ্রেফতার ভুয়া আইনজীবী সুফিয়া খানম রিমি ওরফে মোছাম্মত মৌকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মহানগর হাকিম আদালতে তাকে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার উপ-পরিদর্শক মোবারক হোসেন। আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোতয়ালী থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মৌয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে। তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটির অন্যতম সদস্য মো. ইব্রাহিম (খলিল) বলেন, মোছা. মৌ আদালতে এ পর্যন্ত অনেক প্রতারণা করেছেন। তিনি বিচারপ্রার্থীদের কাছ থেকে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছেন। তার আইন পেশা পরিচালনা করার মতো কোনো ডিগ্রি নেই। অথচ সাত বছর ধরে আইনজীবী পরিচয় দিয়ে প্রতারণা করে আসছেন। এ ছাড়া তিনি জালিয়াতির মাধ্যমে ঢাকা আইনজীবী সমিতির আইডি কার্ড তৈরি করে তার গলায় নিয়মিত পরিধান করতেন।

প্রসঙ্গত, গত রোববার ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটি ভুয়া আইনজীবী মোছা. মৌকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে তার বিরুদ্ধে প্রতারণা ও জাল-জালিয়াতির অভিযোগে কোতয়ালী থানায় মামলা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সাত বছর ধরে আইনজীবী পরিচয়ধারী সুন্দারী প্রতারক আটক

আপডেট সময় : ১১:৫৬:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯