সংবাদ শিরোনাম :
বুকে ব্যথা, সিসিইউয়ে মওদুদ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:২০:১০ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯ ২৭০ বার পড়া হয়েছে

সকালের সংবাদ;
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানকার করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।
মওদুদের ব্যক্তিগত সহকারী মো. সুজন এ তথ্য জানিয়েছেন। সুজন বলেন, গতকাল থেকে ব্যারিস্টার মওদুদ আহমদ বুকে ব্যাথা অনুভব করছিলেন। রোববার বিকেল ৩টার দিকে বাথরুমে যাওয়ার সময় তিনি পড়ে যান, তখন আমরা তাকে অ্যাপোলে হাসপাতালে ভর্তি করি।
সুজন বলেন, মওদুদ আহমদ চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে তিনি সিসিউতে আছেন।





















