ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

মধ্যপ্রাচ্যে আকাশে চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে রোজা শুরু সোমবার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯ ৩৩৯ বার পড়া হয়েছে

সকালের সংবাদ; 

মধ্যপ্রাচ্যের আকাশে শনিবার পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে ১৪৪০ হিজরির শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে, আগামীকাল সোমবার (৬ মে) থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু হবে। সৌদি আরবের গ্র্যান্ড মসজিদ থেকে এ সংক্রান্ত ঘোষণা প্রচার করা হয়েছে।

আরব নিউজের খবরে সৌদি আরবে চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও সোমবার থেকে রোজা শুরু হবে। এসব দেশে রোববার থেকে তারাবি শুরু হবে।

সৌদি আরবে সোমবার রোজা শুরু হওয়ায় মঙ্গলবার বাংলাদেশে রোজা শুরু হবে এটা প্রায় নিশ্চিত। যদিও সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

এ বছর শাবান মাসের চাঁদ দেখা নিয়ে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়। জাতীয় চাঁদ দেখা কমিটিকে চ্যালেঞ্জ জানিয়ে একটি পক্ষ দাবি করে, তারা একদিন আগেই চাঁদ দেখেছে। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে চাঁদ দেখা কমিটি পুনরায় বৈঠকে বসেন। সেখানে বিশেষজ্ঞ আলেমদের দিয়ে একটি কমিটিও করা হয়। তবে শেষ পর্যন্ত এ ব্যাপারে সাক্ষ্য দিতে কেউ না আসায় সরকারি সিদ্ধান্তই বহাল থাকে।

রোজা ইসলামের অন্যতম স্তম্ভ। সিয়াম মুসলমানদের প্রশিক্ষণের মাস। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে পালিত হয় পবিত্র রমজান মাস।এবার আমাদের প্রস্তুতির পালা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মধ্যপ্রাচ্যে আকাশে চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে রোজা শুরু সোমবার

আপডেট সময় : ১২:৩৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯