ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

১৩৬ জন আরোহী নিয়ে রানওয়ে থেকে ছিটকে নদীতে বিমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯ ২৬৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

বোয়িং-৭৩৭ মডেলের একটি বিমান ১৩৬ জন আরোহী নিয়ে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে ফ্লোরিডার একটি নদীতে গিয়ে পড়ে গিয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটের দিকে অঙ্গরাজ্যটির এসটি জনস নদীতে গিয়ে বিমানটি পড়ে যায়। তবে এ দুর্ঘটনায় আরোহীদের কারও কোনো ক্ষতি হয়নি।

এ বিষয়ে জ্যাক্সনভিল শহরের মেয়র লেনি কোরি টুইটে বলেছেন, ১৩৬ আরোহীর বিমানটি রানওয়ে ছিটকে নদীতে গিয়ে পড়ে গেছে, ব্যাপারটি আমি জেনেছি। আমাদের জরুরি নিরাপত্তা কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তবে এ ঘটনায় যাত্রীরা সবাই নিরাপদে আছেন।

এদিকে, যুক্তরাষ্ট্র সরকার বিমান এবং এর আরোহী উদ্ধারে অভিযান শুরু করেছে। দেশটির নিরাপত্তা বাহিনী অনেক যাত্রীকে উদ্ধার করতেও সক্ষম হয়েছে।
এ ব্যাপারে ফ্লোরিডার জ্যাক্সনভিলের নেভাল এয়ার স্টেশন জানিয়েছে, বিমানটি নদীতে গিয়ে পড়ার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। এ ঘটনায় আরোহীদের কারও কোনো ক্ষতি হয়নি। যেখানে গিয়ে বিমানটি পড়েছে, সেখানে পানি কম ছিল। যে কারণে বিমানটি পানিতে নিমজ্জিত হয়নি বলে জানিয়েছেন ফ্লোরিডার জ্যাক্সনভিলের নেভাল এয়ার স্টেশনের মুখপাত্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

১৩৬ জন আরোহী নিয়ে রানওয়ে থেকে ছিটকে নদীতে বিমান

আপডেট সময় : ১১:০৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯