ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

বগুড়া জেলা বিএনপি: দিনে এক কমিটি, রাতে আরকেটি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯ ২৯২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, বগুড়া
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা না মেনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি করার পাঁচ ঘণ্টা পর পাল্টা কমিটি ঘোষণা করেছেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। কমিটিতে প্রস্তাবিত আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় শহরের সূত্রাপুরে বিএনপির সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুর বাসভবনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে একজনকে আহ্বায়ক করে চারজন যুগ্ম আহ্বায়কের নাম ঘোষণা করা হয়।

লালু এই কমিটিকে প্রস্তাবনা কমিটি হিসেবে আখ্যায়িত করে বলেন, এই নাম দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠানো হবে। তিনি অনুমোদন দিলে এই কমিটি কাজ করতে পারবে।

প্রস্তাবিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে জেলা বিএনপির সাবেক সভাপতি বগুড়া পৌরসভার মেয়র অ্যাড. মাহবুবর রহমান, যুগ্ম আহবায়ক করা হয়েছে যথাক্রমে ফজলুল বারী তালুকদার বেলাল, আলী আজগর তালুকদার হেনা, মঞ্জুরুল হক মঞ্জু ও ডা. শাহ মোহাম্মদ শাহজাহান।

লালু বলেন, বিএনপির সভাপতি সাধারণ সভার নাম দিয়ে সোমবার যে সভা আহ্বান করেছেন তা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী হয়নি। বিধায় আমরা সিনিয়র নেতাসহ অনেক নেতাকর্মী এই সাধারণ সভা বর্জন করেছি।

সংবাদ সন্মেলনে জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, সবাইকে নিয়ে আমরা দল করতে চাই। কারণ ঐক্য বিকল্প নেই। তারেক রহমান যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা যারা মানেননি তারা গণতন্ত্র পরিপন্থী কাজ করেছে। সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা বলেন,গঠনতন্ত্র অনুযায়ী তারা এই আহ্বায়ক কমিটি করতে পারেন না।

উল্লেখ্য, সোমবার দুপুরে জেলা বিএনপির একাংশ সাধারণ সভা করে সাইফুল ইসলামকে আহ্বায়ক ও জয়নাল আবেদীন চাঁনকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বগুড়া জেলা বিএনপি: দিনে এক কমিটি, রাতে আরকেটি

আপডেট সময় : ১১:৪২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯