ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

এবার ইহুদিদের উপাসনালয়ে বন্দুক হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯ ২৭০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কায় গির্জায় এবং হোটেলে সিরিজ বোমা হামলার রেশ কাটতে না কাটতে এবার মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদিদের উপাসনালয় সিনাগগে বন্দুকধারীদের হামলা হলো।

রোববার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো শহরের পওয়েতে একটি সিনাগগে বন্দুকধারীর হামলায় এক নারী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

পুলিশ জানিয়েছে, হামলাকারী ১৯ বছরের যুবককে আটক করা হয়েছে।

শহরটির পুলিশ প্রধান ডেভিন নিসলিত বলেন, ওই সিনাগগে পাসওভার অনুষ্ঠান চলাকালে এ হামলা চালানো হয়। হামলার পর উপাসনালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সিএনএনের খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত চারজন গুলিবিদ্ধ হয়ে ভর্তি হয়েছেন। পুলিশ হামলার কারণ জানাতে পারেনি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন।

উল্লেখ্য, গত রোববার শ্রীলঙ্কায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে চলাকালে গির্জা ও বিলাসবহুল হোটেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ২৫৩ জন নিহত হন।

রাজধানী শহর কলম্বো, অদূরের নেগম্বো ও পূর্বাঞ্চলীয় প্রদেশ বাত্তিকোলার সেই হামলায় আহত হয়ে অন্তত ৫০০ মানুষ চিকিৎসাধীন রয়েছেন।

গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার পিটসবার্গ আগে সিনাগগে বন্দুক হামলায় ১১ জন নিহত হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

এবার ইহুদিদের উপাসনালয়ে বন্দুক হামলা

আপডেট সময় : ০৮:৪৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯