ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯ ২৯৬ বার পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি |
কুষ্টিয়ায় দুই দল মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ত্রিমুখী ‘বন্দুকযুদ্ধে’ রফিক উদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে সদর উপজেলার ভাদালিয়া স্বস্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত রফিক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

রফিক উদ্দিন কুষ্টিয়া শহরতলীর বাড়াদী এলাকার দাউদ আলীর ছেলে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, রাতে কুষ্টিয়া সদর উপজেলার ভাদলিয়া স্বস্তিপুর এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি চলছে বলে পুলিশ খবর পায়। এ সময় কুষ্টিয়া মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশের দুটি দল ঘটনাস্থলে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

প্রায় আধা ঘণ্টা চলা গোলাগুলিতে মাদক ব্যবসায়ীরা পিছু হটে। পরে ঘটনাস্থল তল্লাশি করে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, খোঁজ নিয়ে জানতে পারে নিহত ব্যক্তি চিহ্নিত মাদক ব্যবসায়ী রফিক। তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানাসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

আপডেট সময় : ১১:৩০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯