ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ভারতের প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯ ২৮৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক,
এক নারীকে যৌন হেনস্তার অভিযোগ, তাও আবার ভারতের প্রধান বিচারপতির বরুদ্ধে। অভিযোগকারী নারী দেশটির সুপ্রিম কোর্টেরই সাবেক এক সাবেক কর্মকর্তা। যদিও নারীর আনীত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

বিবিসি এক প্রতিবেদনে বলছে, গত বছরের অক্টোবর মাসে ঘটা দুটি যৌন হেনস্থা নিয়ে অভিযোগ করেছেন ওই নারী কর্মকর্তা। তবে বিচারপতি গগৈ এসব অভিযোগ অস্বীকার করেছেন। যৌন নির্যাতনের ওপর নারীর করা হলফনামাটি সুপ্রিমকোর্টের বিচারপতিদের কাছে পাঠানো হয়েছে।
বিচারপতি গগৈ বলেন, ‘বিচার ব্যবস্থার স্থিতিশীলতা বিনষ্ট করার জন্যই এমন অভিযোগ করেছেন ওই নারী। আর এসব অভিযোগের জবাব দেওয়াও এক রকম নীচতা। আমি এত নিচে নামতে চাই না।’

হলফনামায় ওই বিবাহিত নারী বলেন, ‘গত ১০ এবং ১১ অক্টোবর বিচারপতি গগৈ নিজের বাড়ির অফিসকক্ষে তার সঙ্গে অশ্লীল আচরণ করেন। গগৈ তার কোমর জড়িয়ে তার সারা শরীরে হাত বুলাতে থাকেন এবং তাকে তার শরীরের সাথে চেপে ধরে থাকেন। তখন ওই নারী তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন।’

এ ঘটনার পর ওই নারীকে তিনবার বদলি করা হয়। সবশেষ গত ডিসেম্বর মাসে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এদিকে মহিলার স্বামী এবং ভাইকেও তাদের চাকরিতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে হলফনামায় জানিয়েছে ওই নারী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভারতের প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

আপডেট সময় : ০৭:৫৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯