ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯ ২৭৯ বার পড়া হয়েছে

ভুটানের সফররত প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়েছে। এর আগে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে উভয় নেতা একান্ত বৈঠকে মিলিত হন।

আজ শনিবার সকাল ১০টার দিকে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে শেখ হাসিনা আগত অতিথিকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার তেজগাঁওস্থ কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী লোটে শেরিং’র আনুষ্ঠানিক বৈঠকটি শুরু হয়।’

দুই দেশের প্রধানমন্ত্রীর আলোচনা পর্ব শেষে উভয়ের উপস্থিতিতে দুই দেশের মধ্যে পারষ্পরিক স্বার্থসংশ্লিষ্ট পাঁচটি দলিল স্বাক্ষরের কথা রয়েছে।

স্বাস্থ্য, কৃষি, জাহাজ চলাচল, পর্যটন এবং জনপ্রশাসন প্রশিক্ষণ বিষয়ে উভয় দেশের মধ্যে সহযোগিতা জোরদারের জন্য পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

গতকাল শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিন দিনের সরকারী সফরে বাংলাদেশে এসে পৌঁছেন ভুটানের প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক শুরু

আপডেট সময় : ১২:০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯