ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

‘নির্বাচনে কাউকে সমর্থন করবে না হেফাজত’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮ ৩২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক; হেফাজত একটি অরাজনৈতিক সংগঠন, নির্বাচনে কাউকে হেফাজত সমর্থন করবে না বলে জানিয়ে দিয়েছেন সংগঠনটির আমির আল্লামা শাহ আহমদ শফী।

মঙ্গলবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মুখপাত্র মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক সরওয়ার কামালের প্রেরিত এক বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা জানান।

বিবৃতিতে হেফাজত আমির বলেন, বিষয়টা অনেকবার বলা হয়েছে। হেফাজতকে জড়িয়ে এসব তালগোল না পাকাতে ও হেফাজতের নেতাদের জড়িয়ে তালগোল না পাকাতে আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনে প্রার্থী হতে আমার কাছে কেউ দোয়া নিতে আসে নাই এবং কাউকে নির্বাচন করার জন্য আমি অনুমতি কিংবা নির্দেশ কিছুই দেই নাই। যারা আমার কাছ থেকে দোয়া নেয়ার কথা বলে নির্বাচন কিংবা মনোনয়ন নেয়ার প্রচেষ্টা চালাচ্ছে তারা সম্পূর্ণ মিথ্যাচার করে যাচ্ছে। এ ব্যাপারে আমার সঙ্গে কারো কোনো কথা হয়নি।

আল্লামা শাহ আহমদ শফী বলেন, যারা হেফাজতের নাম দিয়ে কিংবা আমার দোয়া নিয়ে অথবা আমার অনুমতি নিয়ে রাজনীতিতে নেমেছে- তা সম্পূর্ণ মিথ্যাচার এবং ভ্রান্ত কথা।

আগামীতে এ ধরনের মিথ্যাচার না করার জন্য হেফাজত ইসলামের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সতর্ক হোন যেন এ ধরনের কোনো কর্মকাণ্ড প্রকাশ না পায়। কেউ নির্বাচন করলে সেটা আপনার ব্যক্তিগত বিষয়। এর জন্য হেফাজতে ইসলাম দায়ী নয়।

আপনি যে কোনো রাজনৈতিক দল থেকে নির্বাচন করতে পারেন। কিন্তু হেফাজতে ইসলামের নাম বিক্রি করে অথবা হেফাজতে ইসলামের নামে কাউকে নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান হেফাজত আমির।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘নির্বাচনে কাউকে সমর্থন করবে না হেফাজত’

আপডেট সময় : ১১:১৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮