ঢাকা ১২:২১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম

পাকিস্তানের গোলাবর্ষণে ভারতের পাঁচ সেনা নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১১:০২ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০১৯ ৩৩৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক; কাশ্মীরে ভারত-পাকিস্তান সীমানা নির্ধারণকারী রেখা লাইন অব কন্ট্রোলে (এলওসি) পাকিস্তান সেনাবাহিনীর গোলাবর্ষণে ভারতীয় নিরাপত্তা বাহিনীর পাঁচ জওয়ান নিহত হয়েছেন। শুক্রবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানায়।

আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় নিরাপত্তা বাহিনীর অযাচিত গোলাবর্ষণে এক নারী ও শিশুসহ ছয় বেসামরিক নাগরিক আহত হওয়ার পর পাল্টা প্রতিরোধের অংশ হিসেবে তারা এই আক্রমণ চালায়।

পাকিস্তান বলছে, ভারতীয় সেনাবাহিনী লাইন অব কন্ট্রোল সংলগ্ন চিরকোট সেক্টরে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে অযাচিত হামলা চালায়। আহত এক ব্যক্তি, চার শিশু ও একজন নারী এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, তারা ভারতের আন্তঃসীমান্ত গোলাবর্ষণের পর প্রতিরোধের অংশ হিসেবে সফলভাবে পাল্টা আক্রমণ চালিয়ে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ফাঁড়ি গুঁড়িয়ে দিয়েছে। তাদের এই হামলায় ভারতের পাঁচ সেনা নিহত ও অনেকে আহত হয়েছেন।

গত ২ এপ্রিল পাকিস্তান সেনাবাহিনী আন্তঃসীমান্ত গোলাবর্ষণের প্রতিক্রিয়ায় পাল্টা আক্রমণ চালায়। সে সময় ভারতের সাত সেনা নিহত ও ডজন খানেক আহত হয়েছিল। দুই দেশের মধ্যে হওয়া ওই গোলাগুলির ঘটনায় নিজেদের তিন সেনাও নিহত হয়ে বলে জানায় পাক সেনাবাহিনী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পাকিস্তানের গোলাবর্ষণে ভারতের পাঁচ সেনা নিহত

আপডেট সময় : ০২:১১:০২ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০১৯