ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

কেউ যেন হয়রানির শিকার না হয় : আইজিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯ ৩৪০ বার পড়া হয়েছে

উপজেলা প্রতিনিধি মির্জাপুর (টাঙ্গাইল); মানুষ বিপদগ্রস্ত হয়ে পুলিশের কাছে সেবা পেতে আসেন। সেখানে এসে নিরপরাধ কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয়।

শুক্রবার সন্ধ্যায় মির্জাপুরে ভারতেশ্বরী হোমসের পিপিএম হলে তাকে দেয়া সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি এ কথা বলেন।

আইজিপি আরও বলেন, পুলিশ এখন যুদ্ধ করছে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে। এ যুদ্ধে আমাদের অবশ্যই জয়ী হতে হবে। এক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

এ সময় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক (শিক্ষা) ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক।

ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ আনোয়ারুল হকের সভাপতিত্বে সংবর্ধনা সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশের ডিআইজি আবু কালাম সিদ্দিক, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, কুমুদিনী ইউমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় প্রমুখ।

এর আগে ড. জাবেদ পাটোয়ারি কুমুদিনী হাসপাতালে পৌঁছালে তাকে শুভেচ্ছা জানান কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। পরে তিনি কুমুদিনী লাইব্রেরি ও হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কেউ যেন হয়রানির শিকার না হয় : আইজিপি

আপডেট সময় : ০৯:৫৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯