ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯ ২৭৪ বার পড়া হয়েছে

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ ‘ দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৫ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে সাতরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাইম (৩৫) ও জামাল (৩৮)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে র‌্যাব জানায় তারা আন্তঃজেলা গাড়ি চোর চক্র ও ডাকাত দলের সদস্য।

র‌্যাব-২ এর নিয়ন্ত্রণ কক্ষ থেকে কনস্টেবল ইমরান জানান, সাতরাস্তা এলাকায় ডাকাত দলের সদস্যরা ছোট পিকআপ ভ্যানে করে ডাকাতি শেষে পালিয়ে যাচ্ছিলেন। এ সময় র‌্যাবের চেকপোস্ট থেকে তাদের থামতে বলা হয়। কিন্তু তারা না থেমে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি করলে দুই ডাকাত গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে চোরাই গাড়িসহ বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

আপডেট সময় : ১০:৩২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯