ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

চীনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শি জিনপিংকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) পাঠানো এক বার্তায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং নিজের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, পারস্পরিক সম্মান, আস্থা ও বোঝাপড়ার মধ্য দিয়ে গত পাঁচ দশকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্ব আরও বিকশিত হয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পরিধি ও গভীরতা ক্রমাগত বাড়ছে, যা দুই দেশের জনগণকে আরও কাছাকাছি এনেছে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতার নতুন সুযোগ তৈরি করেছে।

প্রধানমন্ত্রী বলেন, নতুন যুগে অভিন্ন ভবিষ্যৎ সম্বলিত বাংলাদেশ-চীন কমিউনিটি গড়ে তোলার যৌথ অঙ্গীকার দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই অভিন্ন লক্ষ্য দুই দেশের বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করবে এবং পারস্পরিক কল্যাণে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শুভেচ্ছা বার্তায় চীনের প্রেসিডেন্টের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চীনের জনগণের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চীনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শি জিনপিংকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

আপডেট সময় : ০৮:৫৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬