ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

খিলগাঁও বাজারে আগুনে পুড়েছে অর্ধশতাধিক দোকান, সর্বস্বান্তদের আহাজারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯ ২৪৮ বার পড়া হয়েছে

রাজধানীর খিলগাঁও বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। বুধবার রাত সোয়া ৩টার দিকে খিলগাঁও বাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে বাজারের সামনে জড়ো হয়েছেন ক্ষতিগ্রস্ত দোকানিরা। তাদের চোখেমুখে সর্বস্বান্ত হওয়ার উদ্বিগ্নতা। মলিন চেহারায় তাকিয়ে আছেন পুড়ে যাওয়া দোকানগুলোর দিকে। তাদের মধ্যে বাজারের সামনে বসে বিলাপ করতে দেখা যায় অনেককে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) দিলীপ কুমার ঘোষ জানান, রাত সোয়া ৩টার দিকে খিলগাঁও বাজারে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টায় ভোর সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই বাজারে ছোট ছোট প্রায় ১৩০০ দোকান ছিল। তার মধ্যে আনুমানিক অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে।

তবে আগুনের সূত্রপাত এবং ক্ষতির সম্পর্কে তাৎক্ষণিকভাবে এখনও কিছু জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

উল্লেখ্য, রাজধানীর বনানী, গুলশান, ডেমরা, গাউছিয়া মার্কেট ও তোপখানা রোডে ট্রপিক্যাল টাওয়ারের পর এবার আগুন লাগল খিলগাঁও বাজারে।

গত ২৮ মার্চ বনানীর ২২তলা এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জন নিহত ও ৭১ জন আহত হন।

এর একদিন পরই ৩০ মার্চ গুলশান-১ ও ২ নম্বর এলাকায় আগুন লাগে। ১ এপ্রিল রাজধানীর ডেমরা ও গাউছিয়া মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর পর দিন তোপখানা রোডে ট্রপিক্যাল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

খিলগাঁও বাজারে আগুনে পুড়েছে অর্ধশতাধিক দোকান, সর্বস্বান্তদের আহাজারি

আপডেট সময় : ০৯:১৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯