ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাকে স্বাগত জানাতে ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছেন নিউইয়র্কের প্রবাসীরা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় প্রধানমন্ত্রী নিউইয়র্কে এসে পৌঁছাবেন। ইতোমধ্যে বিএনপির নেতা-কর্মীরা জ্যাকসন হাইটস মিছিল ও শ্লোগানে মুখরিত করে তুলেছেন।

উল্লেখ্য, জ্যাকসন হাইটস প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত এলাকা।

বিএনপির নেতা-কর্মীরা ব্যানার ফেস্টুন হাতে নিয়ে মিছিল করছেন। সেখানে বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখছেন স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা।

এ সময় নেতাকর্মীরা স্লোগান ধরেন- ‘তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে’, ‘নিউইয়র্কে তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, জিয়ার সৈনিক এক হও, এক হও’।

এ ধরনের নানা শ্লোগানের মধ্য দিয়ে বিএনপি নেতাকর্মীরা তাদের নেতার আগমনের আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করছে।

বিএনপি নিউইয়র্ক সিটি শাখা, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস ও শ্রমিক দলের নেতাকর্মীরা আলাদাভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে।

রাজশাহী থেকে আসা যুবদলের এক কর্মী বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগ যেনো আর কখনো রাজনীতিতে ফিরে আসতে না পারে, এ জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে আনন্দ প্রকাশ তিনি আরো বলেন, ‘আমরা দল বেঁধে সোমবার আমাদের নেতাকে স্বাগত জানাতে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমান বন্দরের বাইরে অবস্থান নেবো। সন্ধ্যায় নিউইয়র্ক এসে পৌঁছালে আমরা সড়কের এক পাশে দাঁড়িয়ে আমাদের নেতাকে শুভেচ্ছা জানাব।’

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার ভোরে ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রওনা দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

আপডেট সময় : ০৪:৫৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬