ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

‘আউটসোর্সিং কর্মী নিয়োগে সিন্ডিকেট’ সংবাদকে মিথ্যা দাবি পিমা এমডি’র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৭:০১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ১২১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: স্বাস্থ্য খাতে আউটসোর্সিং কর্মী নিয়োগে সিন্ডিকেটের অভিযোগে প্রকাশিত সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন পিমা অ্যাসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন দুলাল।

বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে তাকে সামাজিক ও পেশাগতভাবে হেয় করার উদ্দেশ্যে অপপ্রচার চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২০ জুলাই একটি অনলাইন পোর্টালে ‘স্বাস্থ্যে আউটসোর্সিং কর্মী নিয়োগে সিন্ডিকেট’ শিরোনামে তার ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়।

দেলোয়ার হোসেন দুলাল দাবি করেন, প্রকাশিত সংবাদে তথ্যের বিভ্রাট ও অসত্য তথ্য রয়েছে। একই মহল তার প্রতিষ্ঠানের এক কর্মীকে প্রলোভন দেখিয়ে একটি বেসরকারি টেলিভিশনে তার বিরুদ্ধে সংবাদ প্রচারের চেষ্টা করে বলেও অভিযোগ করেন তিনি। পরবর্তী সময়ে ওই টেলিভিশন কর্তৃপক্ষ তার প্রতিবাদ প্রকাশ করেছে বলে জানান তিনি।

লিখিত বক্তব্যে পিমার ব্যবস্থাপনা পরিচালক বলেন, তার প্রতিষ্ঠান কোনো ধরনের আর্থিক লেনদেনের মাধ্যমে কাজ নেওয়ার প্রয়োজন বোধ করে না। প্রতিষ্ঠানের যোগ্যতা ও সক্ষমতাই তাদের সফলতার মূল ভিত্তি বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট দপ্তরের আউটসোর্সিং নীতিমালা ও সরকারি ক্রয়বিধির নির্দিষ্ট উপধারা অনুসরণ করেই জনবল নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের ক্ষেত্রে তিনি নিজে জনবলের যোগ্যতা ও সক্ষমতা যাচাই করেছেন বলেও দাবি করেন।

দেলোয়ার হোসেন দুলালের অভিযোগ, পূর্বে কর্মরত কিছু ব্যক্তি অনিয়ম ও অসদাচরণের কারণে বাদ পড়ায় তারা ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তার দাবির সমর্থনে সংবাদ সম্মেলনে বিভিন্ন কাগজপত্র ও নথি সাংবাদিকদের কাছে তুলে দেওয়া হয়।
তিনি বলেন, যাচাই-বাছাই ছাড়াই প্রকাশিত সংবাদে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সব তথ্য ও নথি যাচাই করার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে দেলোয়ার হোসেন দুলাল সাংবাদিকদের কাছে তার দেওয়া তথ্য ও নথিপত্র যাচাই করে প্রকৃত ঘটনা তুলে ধরার অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘আউটসোর্সিং কর্মী নিয়োগে সিন্ডিকেট’ সংবাদকে মিথ্যা দাবি পিমা এমডি’র

আপডেট সময় : ০৩:৩৭:০১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬