ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

দেশে উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সারাদেশ থেকে রোগীরা এখানে আসেন। কোথাও চিকিৎসা না পেলে মানুষ বলে, “পিজি হাসপাতালে নিয়ে যান”, “মেডিকেল বিশ্ববিদ্যালয়ে” নিয়ে যান। মানুষ অনেক আশা নিয়ে এখানে আসে।

তিনি বলেন, এখন পর্যন্ত বিএনপি সরকার ছয় মাস অতিক্রম করেছে। এই ছয় মাসে জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার সেগুলো বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন হলে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এ স্মরণসভার আয়োজন করে।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের চেয়ারম্যান ও স্মরণসভা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, বিএমএ ও ড্যাব-এর সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, স্মরণ সভা আহ্বায়ক কমিটির সমন্বয়ক ডা. এহেতাশামুল হক তুহিন এবং সদস্য সচিব ডা. এবিএম শফিউল্লাহ প্রমূখ বক্তব্য রাখেন।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, বাংলাদেশে একটি গুণগত মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। আমরা চাই, এই বিশেষায়িত হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়কে এমন একটি প্রতিষ্ঠানে পরিণত করতে চাই, যাতে মানুষ সেবা নিয়ে সন্তুষ্ট হতে পারবেন।

আব্দুল কুদ্দুসের স্মৃতিচারণ করে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, নির্ভীক মানুষ যদি কাউকে বলতে হয়, তার অন্যতম উদাহরণ হচ্ছেন অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুল কুদ্দুস। কোনো অবস্থাতেই তিনি ভীত-সন্ত্রস্ত হওয়ার মানুষ ছিলেন না। সবসময় তাঁর মধ্যে আন্তরিকতা দেখেছি। যেকোনো সময় প্রয়োজনে তাঁকে হাতের কাছে পাওয়া যেত। তিনি মানুষকে সাহায্য করতেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দেশে উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

আপডেট সময় : ০৯:২১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬