ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

জুলাই জাদুঘর ৫ আগস্টের আগে উদ্বোধন হবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ২১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, জুলাই জাদুঘর আগামী ৫ আগস্টের আগে উদ্বোধন করা হবে। এ সরকার জুলাইয়ের সরকার। কাজেই জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই যোদ্ধাদের নিয়ে কটুক্তি কোনোভাবেই কাম্য নয়।

আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি জানান, আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি পালন করবে।

ওইদিন সকালে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হবে। পাশাপাশি রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সড়কে আবু সাঈদের স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আলোচনা সভার আয়োজন করা হবে।

ডা. জাহেদ উর রহমান বলেন, ১৬ জুলাই ছিল গণঅভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের দিন। ওইদিন প্রথম কয়েকজন প্রাণ হারানোর পর আন্দোলন নতুন গতি পায় এবং পরে তা গণঅভ্যুত্থানে রূপ নেয়। যারা জীবন দিয়েছেন, জাতি তাদের আত্মত্যাগ কখনো ভুলবে না। তাদের প্রতি রাষ্ট্রের ঋণ রয়েছে।

তথ্য উপদেষ্টা জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ও জুলাইকে কেন্দ্র করে মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন করবে। পর্যায়ক্রমে এসব কর্মসূচির বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে।

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট। তদন্ত ও বিচার চলমান রয়েছে। এ বিষয়ে আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। তবে জুলাইয়ের ঘটনাবলি এবং সে সময়ের বাস্তবতা জনগণের সামনে তুলে ধরে ইতিহাস সংরক্ষণ করা হবে।

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা গণমাধ্যমের সহযোগিতা কামনা করে বলেন, সরকার চায় গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রম ও জনকল্যাণমূলক উদ্যোগের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছাক।

একই সঙ্গে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় মূলধারার গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমরা জুলাইকে জাতীয় মননে জাগিয়ে রাখতে চাই। নতুন প্রজন্ম যেন এই সময়ের ইতিহাস, আত্মত্যাগ এবং গণতান্ত্রিক চেতনা সম্পর্কে সঠিকভাবে জানতে পারে, সে লক্ষ্যেই সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।’

এ সময় তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য কর্মকাণ্ডও বিস্তারিত তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জুলাই জাদুঘর ৫ আগস্টের আগে উদ্বোধন হবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আপডেট সময় : ০৫:৩৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬