ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ১৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি বলেছেন, পুরাতন ধ্যান-ধারণা পরিহার করে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৃণমূল পর্যন্ত শিশুসহ সকল রোগীর সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং শিশুদের সুস্বাস্থ্য ও কল্যাণে সরকার সচেষ্ট রয়েছে।

মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে রোগী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

এ সময় আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, ‘দেশের শতকরা ৩৪ শতাংশ হচ্ছে শিশু। এ শিশুদের উন্নত চিকিৎসাসেবা শুধু ঢাকাতেই নয়, দেশের প্রতিটি হাসপাতালে দিতে হবে।’

সমাজকল্যাণ মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার অতীতের তুলনায় অধিক সামাজিক সুরক্ষা কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। দরিদ্র পরিবারের শিশুদের চিকিৎসায় এ ধরনের অনুদান কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী।

শিশু হাসপাতালে ভর্তিকৃত ৪০ জন জন্মগত হৃদরোগ, কিডনি রোগ, ক্যান্সার, লিভার সিরোসিস ও স্ট্রোক প্যারালাইসিস শিশুর অভিভাবকদের মাঝে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করেন মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী

আপডেট সময় : ০৭:৩৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬