ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’ Logo মেসির রেকর্ড ভাঙ্গলেন ইয়ামাল Logo পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার Logo বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ হাসনাতের দূর্নীতি ও অবৈধ সম্পদের সন্ধান: নারী কেলেঙ্কারিতেও তিনি বেপরোয়া! Logo মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo মালয়েশিয়ার রাজার সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ Logo অক্টোবর থেকে অফিস ২০২১-এর সাপোর্ট বন্ধ করবে মাইক্রোসফট Logo বার্গার খাওয়ার রয়েছে সঠিক নিয়ম, জানেন না বেশিরভাগ মানুষ Logo ৫০০ টাকা পারিশ্রমিক থেকে আজ মুখ্যমন্ত্রী Logo নরসিংদীতে বজ্রপাতে তিন মাদ্রাসা ছাত্র নিহত, আহত ১

মালয়েশিয়ার রাজার সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৪:০০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ১০ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক: মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনে আলমারহুম সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

আজ (সোমবার, ২২ জুন) স্থানীয় সময় দুপুরে রাজ প্রাসাদ ইস্তেনায় রাজার সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান।

তিনি জানান, সাক্ষাতের সময় রাজার স্ত্রী রানী রাজা জারিথ সোফিয়া উপস্থিত ছিলেন।

২০২৪ সালের ৩১ জানুয়ারি মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে অভিষিক্ত হন ইব্রাহিম ইস্কান্দার। দেশটির জোহর রাজ্যের এই সুলতান রাজা হিসেবে শপথ নেন। তিনি আগামী ৫ বছর এই পদে দায়িত্ব পালন করবেন।

মালয়েশিয়ায় এক ধরনের ব্যতিক্রমী রাজতন্ত্র চালু রয়েছে। দেশটির ১৩টি প্রদেশের ৯টির প্রত্যেকটিতে এক একটি প্রাচীন রাজনৈতিক পরিবার রয়েছে। এসব পরিবার থেকেই চক্রাকারে প্রতি পাঁচ বছরের জন্য বেছে নেওয়া হয় রাজাকে। প্রত্যেক পরিবারের সর্বজ্যেষ্ঠ সদস্য এই পদে আসীন হওয়ার যোগ্যতা রাখেন।

১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই এই প্রথা দেশটিতে চালু রয়েছে। মালয়েশিয়ার রাজতন্ত্রকে বর্তমানে বিশ্বের বৃহত্তম রাজতন্ত্র বলে গণ্য করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মালয়েশিয়ার রাজার সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

আপডেট সময় : ০৫:১৪:০০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬