ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

পুলিশের নামে সামাজিক মাধ্যমে ভুয়া পোস্ট, সতর্ক হওয়ার আহ্বান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯ ৩৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক; বাংলাদেশ পুলিশের নামে একটি ভুয়া পোস্ট ফেসবুক-টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। পোস্টটিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আসাদুজ্জামান মিয়ার ছবিসহ তার বার্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে ‘বাংলাদেশ পুলিশ’ লেখা ও পুলিশের একটি লোগো রয়েছে।

পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘দৃষ্টি আকর্ষণ করছি মনোযোগ দিয়ে পড়ুন… যদি আপনার বাসায় অপরিচিত কেউ এসে বলে যে আমরা মেডিকেল কলেজ থেকে আসছি এবং আপনার রক্তে গ্লুকোজ বা ডায়াবেটিস আছে কিনা তা পরীক্ষা করে দেখব। ভুলেও পরীক্ষাটা করতে দিবেন না। শীঘ্রই পুলিশকে ডাকুন। কারণ তারা আইএস জঙ্গি। তারা আপনার রক্তে এইচআইভি এইডসের ভাইরাস প্রবেশ করিয়ে দেবে। বন্ধু এবং আত্মীয়স্বজনদের কাছে এটা শেয়ার করুন। ধন্যবাদ। বাংলাদেশ পুলিশ।’

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা জাগো নিউজকে বলেন, দেশে অনেক ধরনের অপরাধী চক্র সক্রিয় রয়েছে। তারা যে কোনো উপায়ে আপনার ঘরে ঢুকে সব কিছু লুটে নিতে পারে। এ ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে।

পোস্টের ব্যাপারে তিনি জানান, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এ ধরনের কোনো পোস্ট দেয়া হয়নি। এটি একটি ভুয়া পোস্ট। আমরা ফেসবুক ব্যবহারকারীদের এ ধরনের পোস্টে লাইক, কমেন্ট ও শেয়ার করে বাংলাদেশ পুলিশকে
জড়িয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করছি।

ফেসবুকে একটি পোস্টে ডিএমপির সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম লিখেছেন, ‘নিশ্চিত এটা একটা অপপ্রচার! বাংলাদেশ পুলিশ বা ডিএমপি থেকে এ ধরনের কোনো নির্দেশনা নেই। যারা এটা ছড়াচ্ছেন, একটু বিবেক-বুদ্ধি খাটান, সব পরিস্কার হয়ে যাবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পুলিশের নামে সামাজিক মাধ্যমে ভুয়া পোস্ট, সতর্ক হওয়ার আহ্বান

আপডেট সময় : ১০:৫২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯