ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

হাসপাতাল থেকে ছাড়পত্র পাচ্ছেন ওবায়দুল কাদের!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯ ২৮৭ বার পড়া হয়েছে

শরীরের উন্নতির ধারা অব্যাহত থাকলে আগামী শুক্রবার বা শনিবার হাসপাতালে থেকে ছাড়পত্র পেতে পারেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার রাতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য জানান।

তিনি বলেন, স্যারের (ওবায়দুল কাদেরের) শরীরের উন্নতির ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে বৃহস্পতিবার ফাইনাল পর্যবেক্ষণ করবেন তার ডাক্তরারা। এরপর সব কিছু ঠিক-ঠাক থাকলে শুক্র অথবা শনিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া যেতে পারে বলে আমাদের জানানো হয়েছে।

ওবায়দুল কাদের এখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের কেবিনে চিকিৎসা নিচ্ছেন। তিনি বর্তমানে চিকিৎসক ও তার আত্মীয়স্বজনদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিলে সেখান থেকে তাকে একটি ভাড়া বাসায় নেয়া হবে। ওই বাসায় রেখে তার আরও চিকিৎসা চলবে।

প্রসঙ্গত, গত ৩ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সেখানে এনজিওগ্রাম পরীক্ষা করার পর তার করোনারি ধমনিতে তিনটি ব্লক পান চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য পরদিনই তাকে সিঙ্গাপুর নেয়া হয়।

গত ২০ মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মন্ত্রীর বাইপাস সার্জারি সম্পন্ন হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে গত ২৬ মার্চ ওবায়দুল কাদেরকে হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

হাসপাতাল থেকে ছাড়পত্র পাচ্ছেন ওবায়দুল কাদের!

আপডেট সময় : ১০:৩১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯