ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন জাহাঙ্গীর শিকদার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ৫৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ মেয়াদের জন্য অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর শিকদার।
সোমবার ১৬ ফেব্রুয়ারি রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত ঢাকা লেডিস ক্লাবে নির্বাচন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
১২১ সদস্যের কমিটির মধ্যে সভাপতি, মহাসচিব ও কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা হয়। অন্যান্য সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে সভাপতি পদে কফিল উদ্দিন আহমেদ, মহাসচিব পদে মো. সাইফুল আলম এবং কোষাধ্যক্ষ পদে সাইদুর রহমান নির্বাচিত হয়েছেন।
দ্বিবার্ষিক এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আইনজীবী মামুনুর রশীদ রনী। নির্বাচন চলাকালে বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ও সহকারী মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোট গণনা শেষে বিকেল ৪টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। নবনির্বাচিত নেতারা জানান, পরিবহন খাতে শৃঙ্খলা, স্বচ্ছতা ও সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে তারা একসঙ্গে কাজ করবেন। পরিবহন মালিকদের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন জাহাঙ্গীর শিকদার

আপডেট সময় : ০৬:৩২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬