ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

রাজধানীতে মার্কেট দখল করতে গিয়ে বিএনপি নেতা জাহাঙ্গীর আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ৪৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নিউমার্কেট থানা সংলগ্ন জিলানী মার্কেট দখল করতে গিয়ে যৌথবাহিনীর হাতে আটক হয়েছেন জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি। তিনি নিউমার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (০১ অক্টোবর) সন্ধ্যার পর দুই শতাধিক লোক নিয়ে মার্কেটটি দখল করতে গেলে জাহাঙ্গীরসহ তিনজনকে আটক করা হয়।

নিউমার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। রাত সাড়ে ৯টার দিকে তিনি জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জিলানী মার্কেটের একাধিক ব্যবসায়ী জানান, মার্কেটের নির্বাচিত কমিটি আছে। যারা হেরেছিল তাদের নিয়ে মার্কেট দখল করতে আসেন জাহাঙ্গীর। খবর পেয়ে প্রথমে পুলিশ ও পরে সেনাবাহিনী আসে। এ সময় তিনজনকে আটক করে নিয়ে যাওয়া হয়।

থানা সূত্রে জানা গেছে, আটক তিনজন থানা হেফাজতে আছে। তবে তাদের ছাড়িয়ে নেওয়ার জন্য বিভিন্ন পক্ষ থেকে তদবির করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাজধানীতে মার্কেট দখল করতে গিয়ে বিএনপি নেতা জাহাঙ্গীর আটক

আপডেট সময় : ১১:০৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪