ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

স্বাধীনতা স্তম্ভে ফুল দিয়ে ফেরার পথে বিএনপি নেতাদের ওপর হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯ ৩০৭ বার পড়া হয়েছে

ফরিদপুর ব্যুরো; স্বাধীনতা স্তম্ভে ফুল দিয়ে ফেরার পথে হামলার শিকার হয়েছেন ফরিদপুর জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার সকালে শহরের গোয়ালচামট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তবে কে বা কারা এ হামলা করেছে তা এখনও জানা যায়নি।

আহতদের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলকে ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।

এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ইছা ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক একেএম কিবরিয়া স্বপন গুরুতর আহত হয়েছেন।

এ ছাড়া আহত হয়েছেন জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক দিলদার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন বিশ্বাস, ছাত্রদলের আল আমীন তুষার, শ্রমিক দলের বিল্লাল তালুকদার প্রমুখ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি ও স্বেচ্ছাসেবক দল পৃথকভাবে স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে ফেরার সময় স্মৃতিস্তম্ভের অদূরে এ হামলা চালানো হয়।

হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে নেতাকর্মীদের। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ পৌঁছার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি জহিরুল হক শাহজাদা মিয়া এবং বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকুসহ নেতৃবৃন্দ এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করার জোর দাবি জানান।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এএসএম নাসিম বলেন, হামলার ঘটনায় তিনজন আহত হওয়ার খবর শুনেছি। তবে এ ঘটনায় থানায় এখনও কেউ অভিযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

স্বাধীনতা স্তম্ভে ফুল দিয়ে ফেরার পথে বিএনপি নেতাদের ওপর হামলা

আপডেট সময় : ০৩:৫৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯