ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

হবিগঞ্জে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হামলা, ২০ শিক্ষার্থী আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯ ৩০৩ বার পড়া হয়েছে

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি; হবিগঞ্জের বাহুবলে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। হামলায় উপজেলার সানশাইন প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুল এবং দ্য হোপ ইন্টারন্যাশনাল স্কুলের ২০ শিক্ষার্থী আহত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ হামলার ঘটনা ঘটে। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দীননাথ সরকারি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করতে বেশ কয়টি শিক্ষাপ্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানায় উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে মিরপুর উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান সানশাইন প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুল এবং দ্য হোপ ইন্টারন্যাশনাল স্কুল অংশগ্রহণ করে।

এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সবসময়ই সব ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে। আজও বেশ কয়েকটি খেলায় তারা প্রথম ও দ্বিতীয় হয়।

এরই জের ধরে বাহুবল সদরে অবস্থিত দীননাথ সরকারি হাইস্কুলের এক শিক্ষার্থীর সঙ্গে কথাকাটাকাটি হয় সানশাইন স্কুলের এক শিক্ষার্থীর।

এর জের ধরে দীননাথ সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিরপুরের সানশাইন প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুল এবং দ্য হোপ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে দুই প্রতিষ্ঠানের অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়।

আহতদের উদ্ধার করে বাহুবল হাসপাতালসহ বিভিন্ন স্থানীয় চিকিৎসালয়ে চিকিৎসা দেয়া হয়েছে।

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, দীননাথ সরকারি উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রকে আটক করা হয়েছে বলে বাহুবল মডেল থানার ওসি মাসুক আলী জানিয়েছেন।

বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মো. জসীম উদ্দিন মোবাইল ফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি বাঁশি নিয়ে তাদের মধ্যে হামলার ঘটনা ঘটে। একজনকে আটকও করা হয়েছে। প্রয়োজনে এ ঘটনায় মামলা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

হবিগঞ্জে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হামলা, ২০ শিক্ষার্থী আহত

আপডেট সময় : ০১:১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯