ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ধর্মীয় জলসায় পরিবেশ রক্ষার বিষয় গুরুত্ব দেয়া উচিত: সবুজ আন্দোলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:০০ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩ ৪০৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের উদ্যোগে ১০ এপ্রিল সোমবার বিকাল ৪:৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের বিপরীতে মেট্রো লাউঞ্জ রেষ্টুরেন্টে “পরিবেশ রক্ষায় ধর্মীয় নির্দেশনা : আমাদের করণীয় শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল” অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার বলেন, পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘যে পবিত্র সত্তা তোমাদের জন্য ভূমিকে বিছানা আকাশকে ছাদস্বরূপ করে দিয়েছেন আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফল-ফসল উৎপন্ন করেছেন তোমাদের খাদ্য হিসেবে।’ উল্লিখিত কোরআনের আয়াতগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে, দুনিয়ার সৃষ্টি, উপায়-উপকরণ আমাদের জন্য পরম নেয়ামত। এগুলোর সংরক্ষণ, যথাযথ ব্যবহার, যত্ন ও পরিচর্যা ইমানি দায়িত্বের অংশ। আমরা যদি এই পরিবেশকে রক্ষা না করি তাহলে আমাদের জন্য বিপর্যয় অবধারিত। বলা আবশ্যক, আজ দুনিয়াজুড়ে যে বিপর্যয় ও অশান্তি তা আমাদের নিজেদেরই তৈরি।

তিনি আরো বলেন, আল্লাহতায়ালা পবিত্র কোরআনুল কারিমের সুরা লোকমানের ২০ নম্বর আয়াতে ঘোষণা করেছেন এভাবে, ‘তিনি পৃথিবীর সবকিছু তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন।
তোমরা কি দেখো না, নিশ্চয়ই আসমান ও জমিনের যা কিছু আছে সবই আল্লাহতায়ালা তোমাদের কল্যাণে নিয়োজিত রেখেছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য-অপ্রকাশ্য নেয়ামতসমূহ পরিপূর্ণ করে দিয়েছেন।’ সুরা আল বাকারার ২৯ নম্বর আয়াতে আল্লাহতায়ালা ইরশাদ করেন, তিনি পৃথিবীর সবকিছু তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন।’

বাপ্পি সরদার বলেন, রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘প্রত্যেকটি পাতা মহান আল্লাহর মহিমা ঘোষণা করে।’ বৃক্ষ রোপণকে উৎসাহিত করেছেন নবী করিম (সা.)। গাছপালা, লতা-পাতা মানুষ ও জীবজন্তুর জন্য খাদ্য সরবরাহ করে, মানুষ ও জীবের জন্য অক্সিজেন সরবরাহ করে এবং পরিবেশকে দূষণমুক্ত করে। গাছপালা ঝড়-ঝঞ্চা প্রতিরোধ করে এবং মাটির ক্ষয়রোধ করে। এ প্রসঙ্গে নবীজি এক হাদিসে বলেছেন, হজরত আনাস (রা.) বলেন, ‘কোনো মুসলমান যদি একটি বৃক্ষের চারা রোপণ করে অথবা ক্ষেতখামার করে, অতঃপর মানুষ, পাখি কোনো জন্তু ভক্ষণ করে, তা তার জন্য সদকার সওয়াব হবে।’ হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত হয়েছে, নবী করিম (সা.) বলেন, যদি নিশ্চিতভাবে জানো যে, কেয়ামত এসে গেছে, তখন হাতে যদি একটি গাছের চারা থাকে যা রোপণ করা যায়, তবে সেই চারাটিও রোপন কর।

আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখবেন সাবেক ধর্মমন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, বাংলাদেশ সচিবালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ওমর ফারুক কুতুবী, সরকারি যানবাহন অধিদপ্তর মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ ফখরুদ্দিন, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, বাংলাদেশ আওয়ামী ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, এনডিএম’র সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হিরা, পাট গবেষক সরদার শামস আল মামুন, সবুজ আন্দোলনের অর্থ পরিচালক নিলুফার ইয়াসমিন রূপা, পরিচালক অধ্যক্ষ নাদিয়া নূর তনু, অভিনেতা উদয় খান, শেখ এনামুল হক রনি, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শাহিনা সুলতানা, সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক রবিন চৌধুরী, যোগাযোগ বিষয়ক সম্পাদক এম এ মামুন, সহ অর্থ সম্পাদক সালমা আক্তার শান্তা, ছাত্র পরিষদের সভাপতি সোহাগ খান, সিনিয়র সহ-সভাপতি আলম রাইন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করবেন সবুজ আন্দোলনের মহাসচিব মহসিন সিকদার পাভেল।

এছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ধর্মীয় জলসায় পরিবেশ রক্ষার বিষয় গুরুত্ব দেয়া উচিত: সবুজ আন্দোলন

আপডেট সময় : ০৯:৫৬:০০ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩