ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করেছেন নিপুণ রায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৪:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮ ৩৩৭ বার পড়া হয়েছে

রিমান্ডে থাকা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করছেন বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নিপুণ রায় চৌধুরীকে আমরা ঘটনার দিনের দুইটি ভিডিও ফুটেজ দেখিয়েছি। সেখান থেকে তিনি কয়েকজনকে শনাক্ত করেছেন। তবে অধিকাংশ হামলাকারীকে তিনি চিনতে পারেননি।

তিনি আরও বলেন, যাদের তিনি সনাক্ত করেছেন সবাই ছাত্রদলের নেতাকর্মী। আপাতত তাদের নাম প্রকাশ করছি না। তাদেরকে আইনের আওতায় আনার কাজ চলছে।

এদিকে শনিবার (১৭ নভেম্বর) মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিপুণ রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ের মহিলা হাজতখানায় রাখা হয়েছে তাকে। তার সঙ্গে কেন্দ্রীয় ছাত্রদলের নেত্রী আরিফা সুলতানাও রয়েছেন। ডিবি পুলিশের সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

এরআগে বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মনোনয়ন ফরম বিক্রির সময় পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ বাধে। এতে পুলিশের একটি পিকআপ ভ্যানসহ দুটি গাড়ি পুড়িয়ে দেয়া হয়। পরে বৃহস্পতিবার এ ঘটনায় রাজধানীর নাইটিংগেল মোড় থেকে নিপুণ রায় চৌধুরীকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করেছেন নিপুণ রায়

আপডেট সময় : ১১:৫৪:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮