ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

শাহজালাল বিমানবন্দরে পিস্তলসহ আ.লীগ নেতা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০১৯ ৩৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঘোষণা ছাড়াই অস্ত্র নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের এক নেতাকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম এস এম মজিবুর রহমান। তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক। শুক্রবার বিকেলে নভোএয়ারের একটি ফ্লাইটে করে তাঁর যশোর যাওয়ার কথা ছিল। তাঁর কাছ থেকে একটি পিস্তল ও ৩৫টি গুলি জব্দ করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানবন্দরে স্ক্যান মেশিনে তল্লাশির সময় মজিবুর রহমানের হাতব্যাগে একটি পিস্তল ও ৩৫টি গুলি পাওয়া যায়। এ সময় ঘোষণা ছাড়াই অস্ত্র বহনের বিষয়টি জানতে চাইলে তিনি নিরাপত্তাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

সিভিল এভিয়েশন নিরাপত্তা বাহিনী অ্যাপ সেকের পরিচালক উইং কমান্ডার নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেলে মজিবুর রহমানের যশোর যাওয়ার কথা ছিল। নিয়মানুযায়ী অস্ত্র থাকলে তার ঘোষণা দিতে হয়। কিন্তু তিনি কোনো ঘোষণাই দেননি।

উইং কমান্ডার নূরে আলম আরও জানান, মজিবুরের কাছে পাওয়া পিস্তলটি ব্রাজিলের তৈরি। এর বৈধ লাইসেন্স থাকলেও ঘোষণা না করার অপরাধে সেগুলো জব্দ করা হয়েছে। পাশাপাশি এস এম মজিবুর রহমানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শাহজালাল বিমানবন্দরে পিস্তলসহ আ.লীগ নেতা আটক

আপডেট সময় : ০৮:৪৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০১৯