ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

আশরাফ গণিকে প্রতারক বললেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তজার্তিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩ ৩৮৩ বার পড়া হয়েছে

আফগানিস্তানের ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনিকে ‘প্রতারক’ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেছেন, ‘আশরাফ গনি শুধুমাত্র নিজের ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করেছেন এবং শান্তি আলোচনার প্রধান বাধা ছিলেন।’

নিজের বই ‘নেভার গিভ এন ইঞ্চি’ বইয়ে আশরাফ গনিকে নিয়ে এসব মন্তব্য করেছন পম্পেও। তিনি দাবি করেছেন, গনি এবং আফগানিস্তানের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ সরকারের সর্বোচ্চ পর্যায়ের দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। তাদের দুর্নীতির কারণে ২০২১ সালে মার্কিন সেনাদের তাড়াহুড়া করে আফগানিস্তান ছাড়তে হয়েছিল।

২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে কাবুলে দীর্ঘ ২০ বছর পর মার্কিন দখলদারিত্বের অবসান হয়।

মাইক পম্পেও বইয়ে লিখেছেন, ‘যখনই আলোচনা এগুচ্ছিল, তখনই গনি সমস্যা হয়ে দাঁড়াচ্ছিলেন। আমি অনেক বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করেছি, আর সে ছিল আমার সবচেয়ে কম প্রিয় নেতা। এটার মানে কিন্তু অনেক…যখন আপনার সামনে আছেন কিম জং উন, শি জিংপিং এবং ভ্লাদিমির পুতিন। গনি ছিলেন আপাদমস্তক একজন প্রতারক। তিনি অনেক আমেরিকানের জীবন নষ্ট করেছেন। তার একমাত্র লক্ষ্য ছিল ক্ষমতায় থাকা।’

পম্পেও আরও দাবি করেছেন, আশরাফ গনি পুনরায় আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন কারণ নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আশরাফ গণিকে প্রতারক বললেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১১:৫৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩