ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ফিটনেসবিহীন যানবাহন ২ হাজার ৬৪৮টি: সেতুমন্ত্রী ওবায়দুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩ ৩৬৩ বার পড়া হয়েছে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংসদে জানিয়েছেন, ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ উত্তীর্ণ এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিআরটিএর মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২ হাজার ৬৪৮টি মামলা দায়ের করেছে। এসময় জরিমানা করেছে ৭১ লাখ ৫২ হাজার ৫৯০ টাকা। এছাড়া ৯টি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।

আজ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের ২১তম অধিবেশনের বৈঠকে সরকারি দলের এমপি এ কে এম রহমতুল্লাহ’র লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

সেতুমন্ত্রী জানান, মেয়াদ উত্তীর্ণ যানবাহন এবং ফিটনেসবিহীন বা বিধি বহির্ভূত যানবাহনের বিরুদ্ধে বিআরটিএ নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে থাকে। বিআরটিএ নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত আছে। এছাড়া, জেলা ও হাইওয়েতেও জেলা ম্যাজিস্ট্রেট এবং হাইওয়ে পুলিশ এ বিষয়ে যথাযথ দায়িত্ব পালন করছে।

সরকারি দলের সদস্য বেনজীর আহমদের লিখিত প্রশ্নের জবাবে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বর্তমানে দেশে বিআরটিসি বাসের সংখ্যা ১ হাজার ৩৫০টি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফিটনেসবিহীন যানবাহন ২ হাজার ৬৪৮টি: সেতুমন্ত্রী ওবায়দুল

আপডেট সময় : ১১:৩৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩