ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ডিএনসিসিকে যেকোনো ধরনের সহযোগিতা করবে ডেট্রয়েট সিটি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ ৩৩৫ বার পড়া হয়েছে

ঢাকা উত্তর সিটি করপোরেশন ও যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ডেট্রয়েট সিটির সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে। এর ফলে দুই সিটির মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা হবে। ডিএনসিসিকে যেকোনো ধরনের সহযোগিতা করতে পারবে ডেট্রয়েট সিটি। অন্যদিকে, বাংলাদেশের ভালো কাজগুলো ডেট্রয়েট সিটির সঙ্গে শেয়ার করতে পারবে ডিএসসিসি।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টায় ডেট্রয়েট সিটি ভবনে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম ও ডেট্রয়েট সিটির মেয়র মাইকেল ই দুগান নিজ নিজ সিটির পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

এসময় ডেট্রয়েট সিটির ডেপুটি মেয়র টোডা এ ব্যাটিসন, ডিএনসিসি সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, বাংলাদেশ আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান এহসান তাকবীম, সোশ্যাল অ্যাফেয়ার্স কাউসার খান প্রমুখ উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় নগরের পরিচ্ছন্নতা, ট্রাফিক ব্যবস্থাপনা, ড্রেনেজসহ নগর উন্নয়নের সবগুলো সেক্টরে সহায়তা করবে ডেট্রয়েট। এর মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

আতিকুল ইসলাম বলেন, এ চুক্তি আধুনিক ঢাকা গড়তে সহায়তা করবে। পাশাপাশি শুধু ডেট্রয়েটই নয় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও নতুন মাত্রা যোগ করবে। ডেট্রয়েট সিটি ও ডিএনসিসির সঙ্গে ‘সিস্টার সিটি’ সমঝোতা স্মারক সই হলো। এটি একটি যুগান্তকারী দিন। এতে প্রমাণিত হয় দুদেশের মধ্যে অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ডিএনসিসিকে যেকোনো ধরনের সহযোগিতা করবে ডেট্রয়েট সিটি

আপডেট সময় : ০৪:৪৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩