ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

মানুষ ও যন্ত্রের মিশেলে মানবিক শিল্পবিপ্লবের দরকার: মোস্তাফা জ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৫৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ ৩৫৩ বার পড়া হয়েছে

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, যন্ত্রমানব সভ্যতার নিয়ন্ত্রক হতে পারে না। চতুর্থ শিল্পবিপ্লব যান্ত্রিক। মানুষ ও যন্ত্রের মিশেলে মানবিক শিল্পবিপ্লবের দরকার।

তিনি বলেন, ২০১৯ সালে জাপানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে উত্থাপিত জাপানের সোসাইটি ফাইভ পয়েন্ট জিরো বা পঞ্চম শিল্পবিপ্লব ধারণাটি বিশ্ববাসী গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় পৃথিবী আজ পঞ্চম শিল্পবিপ্লবে প্রবেশ করেছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত ডিজিটাল বাংলাদেশ মেলার দ্বিতীয় দিনে ‘পঞ্চম শিল্পবিপ্লব ও ফাইভ-জি অবকাঠামো: বাংলাদেশের প্রস্তুতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যামটবের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম ফরহাদের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম।

পঞ্চম শিল্পবিপ্লবের পটভূমি বর্ণনা করে মন্ত্রী বলেন, পঞ্চম শিল্পবিপ্লব ব্যাপকভাবে বিশ্বে আলোচিত বিষয়। আমরা পঞ্চম শিল্পবিপ্লব নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলছি। আমাদের একটি মানবিক সভ্যতা গড়ে তোলার বিকল্প নেই। যান্ত্রিক কোনো শিল্পবিপ্লব হতে পারে না, তা হতে হবে মানবিক। আমরা বিপ্লব চাই। এর মানে হচ্ছে অতীতকে ভেঙে দিয়ে নতুন কিছু তৈরি করা। আমাদের প্রযুক্তির শেষ উদ্ভাবনে যেতে হবে ও প্রযুক্তির ওপর মানুষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মানুষ ও যন্ত্রের মিশেলে মানবিক শিল্পবিপ্লবের দরকার: মোস্তাফা জ

আপডেট সময় : ০৪:৫৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩