ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

কৃষিপণ্য রপ্তানিতে সহযোগিতার আশ্বাস জার্মানি ও কানাডার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:২৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩ ৩৩৬ বার পড়া হয়েছে

জার্মান অ্যাগ্রিবিজনেস অ্যালায়েন্স ও শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। গতকাল শুক্রবার বার্লিনে অনুষ্ঠিত সভায় বাংলাদেশের মাটির গুণমান মনিটরিংয়ে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহারসহ কৃষিপণ্য রপ্তানিতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ব্যবসায়ী প্রতিনিধিরা।

এছাড়া কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে এক বৈঠকে কানাডার কৃষিমন্ত্রী মেরি-ক্লাউডি বিবিউ বাংলাদেশের কৃষি প্রক্রিয়াকরণ শিল্পে বিনিয়োগসহ সার্বিক অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।
শনিবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জার্মান অ্যাগ্রিবিজনেস অ্যালায়েন্স ও অন্যান্য ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশের মাটির গুণমান মনিটরিংয়ে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার, বেটার লাইফ ফার্মিং সেন্টার স্থাপন, বৈশ্বিক উত্তম কৃষি চর্চা কর্মকাণ্ড বাস্তবায়ন (গ্লোবাল গ্যাপ), কৃষিপণ্য রপ্তানিতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ও শিগগিরই বাংলাদেশে এসব বিষয়ে পাইলট কর্মসূচি গ্রহণ করবেন।

বৈঠকে জার্মান অ্যাগ্রিবিজনেস অ্যালায়েন্সের চেয়ারপার্সন জুলিয়া হার্নাল, ব্যবস্থাপনা পরিচালক এলিনা গামপার্ট, গ্লোবাল গ্যাপের ব্যবস্থাপনা পরিচালক ক্রিশ্চিয়ান মুয়েলারসহ শীর্ষস্থানীয় জার্মান ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার ও বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার মো. সাইফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কৃষিপণ্য রপ্তানিতে সহযোগিতার আশ্বাস জার্মানি ও কানাডার

আপডেট সময় : ১২:২৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩