ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

গ্যাসের দাম নিয়ে আসতে পারে নতুন সিদ্ধান্ত: বাণিজ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ ৫৬০ বার পড়া হয়েছে

শিল্পখাতে গ্যাসের দাম পুনর্নির্ধারণের ইঙ্গিত দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, বিষয়টি নিয়ে শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন ব্যবসায়ীরা। এরপরই আসতে পারে নতুন সিদ্ধান্ত।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত কটন সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত নয়, ব্যবসায়ীদের চাওয়ার পরিপ্রেক্ষিতেই গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক হবে। এর পরেই নতুন সিদ্ধান্ত আসতে পারে।

তবে ব্যবসায়ীরা কেনা দামে নিতে চেয়েছেন বলেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে বলে দাবি করেন টিপু মুনশি।

অনুষ্ঠানে গ্যাস ও বিদ্যুতের পাশাপাশি তুলা আমদানিতে বাড়তি খরচ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ব্যবসায়ীরা।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, দেশে বছরে ৯০ লাখ বেল তুলার প্রয়োজন হয়। বিপরীতে মাত্র দেড় লাখ বেল তুলা উৎপাদন করে বাংলাদেশ। চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে তুলা আমদানি করতে হয়।

এক কেজি তুলা উৎপাদন করলে ৩ ডলার সাশ্রয় হয় উল্লেখ করে এক ব্যবসায়ী বলেন, ২০ থেকে ২২ হাজার হেক্টর জমিতে তুলা চাষ হচ্ছে। বিপরীতে লক্ষাধিক হেক্টর জমিতে তামাক চাষ হচ্ছে। এ সময় তামাকের পরিবর্তে তুলা চাষের আহ্বান জানান ব্যবসায়ীরা।

সম্প্রতি নিজস্ব উৎস ও অতি উচ্চমূল্যে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) দিয়ে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করতে শিল্পখাতে প্রতি ইউনিট গ্যাসের দাম ১১ টাকা ৯৮ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা নির্ধারণ করেছে সরকার, যা আগামী মাস থেকে কার্যকর হবে। হঠাৎ করে এক লাফে প্রতি ইউনিটে ১৮ টাকা দাম বাড়ানো নিয়ে আপত্তি তোলেন ব্যবসায়ীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গ্যাসের দাম নিয়ে আসতে পারে নতুন সিদ্ধান্ত: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ০৫:০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩