ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

আ. লীগ থেকেও বিএনপি খারাপ: চুন্নু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:০২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ ৩৬৭ বার পড়া হয়েছে

ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে বিএনপিকে বেশি খারাপ বলে আখ্যায়িত করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু । তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার জনগণের কষ্টের কথা চিন্তা না করে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়েছে। বিএনপি আরও বেশি খারাপ, সারের দাবিতে আন্দোলনরত মানুষের ওপর গুলি চালিয়েছে তারা। দেশের মানুষ আর আওয়ামী লীগ ও বিএনপিকে চায় না। দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। তাই সমাজের বিশিষ্টজন ও রাজনৈতিক ব্যক্তিরা প্রতিদিনই জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন।’

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে এক যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় জাতীয় পার্টির (জেপি) সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, জেপি নেতা নাসির উদ্দিন ইমরান (ঝালকাঠি-নলছিটি) এবং মো. মেহেদী হাসান শাহাদাত মুজিবুল হক চুন্নুর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন।

জাপা মহাসচিব বলেন, ‘দুর্নীতিবাজ ও টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গণমাধ্যমের খবরে জানা গেছে, ওয়াসার এমডির বিদেশে ১৪টি বাড়ি আছে। আবার ক্ষমতাসীন দলের এক এমপির নিউইয়র্কে একাধিক বাড়ি রয়েছে। নির্বাচনের আগে সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তদন্ত করা উচিত। দুর্নীতিবাজ ও টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’

সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার দুর্নীতিবাজ ও টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে, জাতীয় পার্টি তাতে সহায়তা করবে। অর্থমন্ত্রী মুখ বন্ধ করে আছেন, তিনি আমাদের প্রশ্নের জবাব দিচ্ছেন না। কারা বিদেশি ফল আমদানির নামে হাজার হাজার কোটি টাকা পাচার করছে তা দেখার যেন কেউ নেই। দেশের মানুষ ভালো নেই, কারো যেন কোনো দায়িত্ব নেই।’

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান এইচএম শাহরিয়ার আসিফ, জসীম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আ. লীগ থেকেও বিএনপি খারাপ: চুন্নু

আপডেট সময় : ০৬:০২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩