ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

আবারো বাড়লো গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:০৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ ৪৮২ বার পড়া হয়েছে

ভর্তুকি সমন্বয়ের লক্ষ্যে বিদ্যুতের পর এবার শিল্পখাতে আরও এক দফা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। তবে আবাসিক খাতে গ্যাসের দাম আগের মতোই থাকছে। নতুন দাম আগামী ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হবে।

বুধবার (১৮ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়।

তবে নতুন দামে আবাসিক খাতে গ্যাসের দাম বাড়ানো হয়নি। ফলে গৃহস্থালিতে আগের দামেই এক চুলা ৯৯০ টাকা এবং দুই চুলা ব্যবহারের জন্য ১ হাজার ৮০ টাকা খরচ হবে।

গত বছরের ৫ জুন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের দাম বাড়িয়েছিল। যেখানে প্রতি ঘনমিটার গ্যাসের পাইকারি দাম ৯ টাকা ৭০ পয়সা থেকে ২২ দশমিক ৭৮ শতাংশ বাড়িয়ে ১১ টাকা ৯১ পয়সা করে বিইআরসি। যা ওই বছরের জুন মাস থেকে কার্যকর হয়।

তখন আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাসের মাসিক বিল দুই চুলার ক্ষেত্রে ১ হাজার ৮০ টাকা ও এক চুলার ক্ষেত্রে ৯৯০ টাকা নির্ধারণ করে বিইআরসি। এর আগে দুই চুলা ৯৭৫ টাকা ও এক চুলা ব্যবহারে গ্রাহকদের দিতে হতো ৯২৫ টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আবারো বাড়লো গ্যাসের দাম

আপডেট সময় : ০২:০৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩