ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় কাউকেই জীবিত উদ্ধার করা যায়নি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩ ৩২০ বার পড়া হয়েছে

নেপালের পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে ৭২ আরোহী নিয়ে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়. নেপালে গতকাল রোববার পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে ৭২ জন আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। নেপালের সেনাবাহিনী বলেছে, তারা এখন পর্যন্ত কাউকে জীবিত উদ্ধার করেনি।

নেপাল সেনাবাহিনীর মুখপাত্র কৃষ্ণ প্রসাদ ভান্ডারি আজ সোমবার বলেন, আমরা দুর্ঘটনাস্থল থেকে কাউকে জীবিত উদ্ধার করিনি।

অনুসন্ধান ও উদ্ধার অভিযান আজ ভোরে আবার শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে তা ব্যাহত হয়। পরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়।
নেপালের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের বরাতে খবরে বলা হয়, গতকাল সকাল ১০টা ৩৩ মিনিটে কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে ছেড়ে যায় ইয়েতি এয়ারলাইনসের ‘৯ এন-এএনসি এটিআর ৭২’ মডেলের উড়োজাহাজটি। বেলা ১১টার কিছু আগে পোখারার স্থানীয় ও নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝামাঝি এটি টুকরা টুকরা হয়ে বিধ্বস্ত হয়। আরোহীদের মধ্যে ৬৮ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন।

আরোহীদের মধ্যে ১৫ জন বিদেশি নাগরিক ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট এয়ারলাইনস কর্তৃপক্ষ। আরোহীদের অন্যরা সবাই নেপালি। বিদেশিদের মধ্যে পাঁচজন ভারতীয়, চারজন রুশ, দুজন কোরীয় এবং আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও আর্জেন্টিনার একজন করে নাগরিক রয়েছেন।

এদিকে উড়োজাহাজটি অবতরণের আগের মুহূর্তে স্থলভাগ থেকে ধারণ করা একটি ভিডিও-ও পাওয়া গেছে। এতে দেখা গেছে, উড়োজাহাজটি হঠাৎই বাঁ দিকে কাত হয়ে উল্টে পড়ে।

অন্যদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত প্যানেল গঠন করেছে নেপাল সরকার। অর্থমন্ত্রী বিষ্ণু প্যাডেল সাংবাদিকদের বলেন, তদন্ত কমিটি ৪৫ দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে পারবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় কাউকেই জীবিত উদ্ধার করা যায়নি

আপডেট সময় : ০৬:৪৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩