ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

বিএনপির ভিত্তি মজবুত নেই কিন্তু আ.লীগের আছে- কাদের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:২৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩ ৩১৬ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের ভিত্তি মজবুত আছে, যা বিএনপির নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (১৫ জানুয়ারি) নীলফামারীর সৈয়দপুর আওয়ামী লীগের উদ্যোগে শীতবস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, আওয়ামী লীগের ভিত্তি বাংলাদেশের মাটিতে, মানুষের মনের মধ্যে। বঙ্গবন্ধু মানুষকে ভালোবেসে রাজনীতি করতেন তাই তিনি বাংলাদেশে নয়, সারা বিশ্বের মানুষের কাছে ভালোবাসার নেতা ছিলেন। রাজনীতি করতে হলে মানুষকে ভালোবাসতে হবে, বিপদে-আপদে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে।

ওবাদুল কাদের বলেন, খেলা হবে তাদের সঙ্গে যারা আগুনে মানুষ পুড়িয়েছে, ভুয়া ভোটার তালিকা করেছে। দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে। খেলা হবে আগামী জানুয়ারিতে নির্বাচনে।

আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, উত্তরে এখন মঙ্গা নেই। উত্তর ও দক্ষিণ নয়, সারা বাংলার জন্য কাজ করছেন শেখ হাসিনা। তাঁর মতো খাঁটি সৈনিক হতে হলে মানুষকে ভালোবাসতে হবে।

তিনি আরও বলেন, ‘দেশে পদ্মা সেতু, মেট্রোরেল চালু হয়েছে। বঙ্গবন্ধু টানেল চালু হতে যাচ্ছে। বগুড়া থেকে বুড়িমারী ও পঞ্চগড় পর্যন্ত ছয় লাইন রাস্তার কাজ চলমান রয়েছে। উত্তরের মঙ্গা এখন জাদুঘরে বন্দি হয়েছে। দুর্দিন আর উত্তরের মানুষের মধ্যে নেই, এটি সম্ভব হয়েছে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর পরিশ্রমে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমস্ত্রী ডা. মো. এনামুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিএনপির ভিত্তি মজবুত নেই কিন্তু আ.লীগের আছে- কাদের

আপডেট সময় : ১২:২৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩