ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশুকিশোর মেলার কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক হলেন হাফিজুর রহমান শফিক Logo জিয়া শিশু কিশোর মেলার নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা  Logo ভোলার জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজ ৫০ কোটি টাকার সম্পদের মালিক Logo প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শীর্ষ কর্মকর্তা আতিকুর পাহাড়সমান অভিযোগ নিয়েও বহাল Logo বদলি-বাণিজ্য ঘুষ বাণিজ্যে বেপরোয়া সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন সিন্ডিকেট Logo রাজউকে দুর্নীতিতে আলোচনার শীর্ষে পরিচালক জাকারিয়া: ‘সেফ জন’ দিয়েছে কর্তৃপক্ষ  Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য Logo ‘৬ বছরে ৮৬৫০ কোটি লুটপাট : সওজে নতুন করে সক্রিয় সেই ‘ডন’ রায়হান মুস্তাফিজ!’ Logo ৮০ কোটির জালিয়াতি: শিল্পগোষ্ঠীকে ফাঁকি দিয়ে আত্মগোপনে বৃষ্টি–মেসবাহ দম্পতি লাপাত্তা  Logo রাজউকের কানুনগো আব্দুল মোমিন: দুর্নীতি ও প্লট বাণিজ্যের মাধ্যমে অঢেল সম্পদের মালিক 

শেখ হাসিনার নেতৃত্বের কাছে ব্যর্থ হয়ে বিএনপি ইতিহাস বিকৃত করছে।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:২৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩ ২৭২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কাছে ব্যর্থ হয়ে বিএনপি ইতিহাস বিকৃত করছে।

শনিবার রাজধানীর মিরপুরে বাংলা স্কুল ও কলেজে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

‘আমাদের স্বাধীনতা বাইচান্স চলে এসেছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের এমন বক্তব্যের জবাবে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাইচান্স নেতা হচ্ছে খুনি জিয়াউর রহমান। যিনি বঙ্গবন্ধুকে হত্যা করে; রাষ্ট্র ক্ষমতা দখল করে; বঙ্গবন্ধুর খুনি ও স্বাধীনতা বিরোধীদের সঙ্গে নিয়ে এদেশকে অন্ধকারে নিয়ে গিয়েছিল। মানুষের অধিকার হরণ করেছিল। বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করেছিল। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের এগিয়ে যাওয়ার ইতিহাস বিকৃত করছে।

তিনি বলেন, সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে; যেমনটি তারা করোনা মহামারির সময়ে মানুষের পাশে ছিল। অসহায় মানুষের পাশে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের দেখা যায়নি।

নৌপ্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। দেশের মানুষও আওয়ামী লীগের সঙ্গে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সঙ্গে আছে। শেখ হাসিনা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। তিনি পদ্মাসেতু নির্মাণ করেছেন। শব্দহীন মেট্রোরেল উপহার দিয়েছেন। উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই।

এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান কচি, ওয়ার্ড কমিশনার আব্দুর রউফ নান্নু প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে বিকেলে নৌপরিবহন প্রতিমন্ত্রী পুরান ঢাকার মালিটোলায় সাকরাইন (ঘুড়ি উৎসব) ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। মালিটোলা সেবা সমাজকল্যাণ সংঘ এ অনুষ্ঠানের আয়োজন করে।

সাকরাইন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সাকরাইন উৎসব পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী প্রাচীন উৎসব। এ ধরনের উৎসব ঢাকাবাসীকে আরো বেশি ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ করে রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শেখ হাসিনার নেতৃত্বের কাছে ব্যর্থ হয়ে বিএনপি ইতিহাস বিকৃত করছে।

আপডেট সময় : ০৮:২৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩