ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ব্রাজিলের দাঙ্গায় প্রেসিডেন্ট অসুস্থ

সকালের সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩ ৩৪৭ বার পড়া হয়েছে

অতি-ডানপন্থি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারো পেটে ব্যথা নিয়ে ফ্লোরিডার হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশটির কংগ্রেস, প্রেসিডেন্ট প্রাসাদ ও সুপ্রিম কোর্টে রোববার দিনভর হামলা চালান জেইর বলসোনারোর সমর্থকরা। এঘটনার পর ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে সেখানে। জানা গেছে, এ পর্যন্ত দেড় হাজার জনকে আটক করা হয়েছে।

বলসোনারো, প্রেসিডেন্ট কার্যালয়ে তার মেয়াদ শেষ হওয়ার কয়েক দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। জানা গেছে, সোমবার অরল্যান্ডোর একটি হাসপাতালে গিয়েছিলেন তিনি। ২০১৮ সালে নির্বাচনী প্রচারের সময় তিনি ছুরিকাঘাতজনিত কারণে পেটে ব্যথা অনুভব করছিলেন বলে জানা যায়। তবে তার চিকিৎসক জানান, সামান্য অসুস্থ হলেও তা গুরুতর নয় এবং সম্ভবত অস্ত্রোপচারের প্রয়োজন হবে না তার।

সিএনএনকে এক সাক্ষাৎকারে বলসোনারো বলেন, তিনি জানুয়ারির শেষ অবধি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার পরিকল্পনা করেছিলেন, তবে এখন তার চিকিৎসার জন্য শিগগির ব্রাজিলে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন।

রোববার এই হামলার তীব্র নিন্দা জানান দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, একজন বামপন্থি নেতা। তিনি গত অক্টোবরের নির্বাচনে বলসোনারোকে হারিয়ে ১ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেন। রাজধানী গুরুত্বপূর্ণ ভবনে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এদিকে কংগ্রেস, সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্ট ভবনে তাণ্ডব চালায়। তারা জানালা, আসবাবপত্র ও শিল্পকর্ম ভাঙচুর করে।আশির দশকে ব্রাজিলের গণতন্ত্র ফিরে আসার পর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর এবারই বড় হামলার ঘটনা ঘটলো।

এদিকে, রোববারের হামলার ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন ব্রাজিলের বিচারবিষয়ক মন্ত্রী ফ্লাভিও ডিনো। আর দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রোসা ওয়েবার বলেন, রোববার ব্রাসিলিয়ায় নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন, তাদের সবাইকে তদন্তের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ব্রাজিলের দাঙ্গায় প্রেসিডেন্ট অসুস্থ

আপডেট সময় : ১২:৫৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩