ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

নষ্ট রাজনীতিবিদরা নষ্ট রাজনীতিকে বাঁচিয়ে রাখে; কাদের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪০:১২ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩ ২৯৩ বার পড়া হয়েছে

রাজনীতিতে ভালো মানুষের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ভালো-সৎ ও মেধাবীদের রাজনীতিতে আনতে হবে, অন্যথায় চরিত্রহীন হয়ে যাবে রাজনীতি।

রোববার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টি-জে,পি’র ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খারাপ লোকদের হাতে রাজনীতি থাকলে দেশের খারাপ হয়ে যাবে। ভালো ও মেধাবীদের রাজনীতিতে আনতে হবে।

তিনি আরও বলেন, নষ্ট রাজনীতিবিদরা নষ্ট রাজনীতিকে বাঁচিয়ে রাখে। রাজনীতিতে ভালো মানুষ নেই, আমরা রাজনীতিকে আকর্ষণীয় করতে পারিনি।

বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হলে গণতন্ত্রকে রক্ষা করতে হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিজয়কে সুসংহত করতে ও উন্নয়নকে বাঁচাতে হলে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই।

গণতন্ত্রকে বাঁচাতে শক্তিশালী বিরোধীদল প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। এসময় তিনি জানান, ৭৫’র হত্যাকাণ্ড বিশ্ব ইতিহাসে বিরল।

ছাত্র রাজনীতির সুনামের ধারা হারিয়ে গেছে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

এসময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান তিনি।

অধিবেশনে আরও বক্তব্য দেন ১৪ দলের নেতা আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, দিলীপ বড়ুয়া, আনোয়ার হোসেন মঞ্জু ও রাশেদ খান মেনন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নষ্ট রাজনীতিবিদরা নষ্ট রাজনীতিকে বাঁচিয়ে রাখে; কাদের

আপডেট সময় : ০৩:৪০:১২ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩