ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

দুইদিনের যুদ্ধবিরতির ঘোষণা তার দম ফেলার চেষ্টা: জো বাইডেন

আন্তজার্তিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩১:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩ ৩০২ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছেন, রাশিয়ান নেতা ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে দুই দিনের অর্থোডক্স ক্রিসমাস যুদ্ধবিরতির আদেশ কেবল তার যুদ্ধ প্রচেষ্টার জন্য শ্বাস ফেলার জায়গা খুঁজে পাওয়ার একটি চেষ্টা।

গত ২৫ ডিসেম্বর এবং নববর্ষের দিনে ‘তিনি হাসপাতাল ও নার্সারি এবং গির্জাগুলোতে বোমা ফেলার জন্য প্রস্তুত ছিলেন’ এ কথা উল্লেখ করে বাইডেন বলেন, ‘আমি মনে করি তিনি কিছু অক্সিজেন খুঁজে বের করার চেষ্টা করছেন।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার অর্থোডক্স ক্রিসমাসের সময় ইউক্রেনে ৩৬ ঘন্টার যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন, এই পদক্ষেপকে যুদ্ধ-বিধ্বস্ত কিয়েভ ‘ভন্ডামি’ হিসাবে চিহ্নিত করেছে।

মস্ক সবচেয়ে মারাত্মক ক্ষতির শিকার হওয়ার কয়েকদিন পরে এবং ১১ মাসের নৃশংস যুদ্ধের পর পুতিন সৈন্যদের প্রতি এই যুদ্ধ বিরতির নির্দেশ দেন।

উভয় দেশই অর্থোডক্স ক্রিসমাস উদযাপন করে এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং কট্টর পুতিন সমর্থক রাশিয়ার আধ্যাত্মিক নেতা প্যাট্রিয়ার্ক কিরিলের যুদ্ধবিরতির আহ্বান জানানোর পরে রাশিয়ান নেতা এই নির্দেশ দেন।

পুতিনের বক্তব্য উদ্ধৃত করে ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘হিজ হোলিনেস প্যাট্রিয়ার্ক কিরিলের আবেদন বিবেচনায় নিয়ে আমি (পুতিন) রাশিয়ান ফেডারেশনের প্রতিরক্ষা মন্ত্রীকে ইউক্রেন পক্ষের মধ্যে যোগাযোগের সম্পূর্ণ লাইন বরাবর একটি যুদ্ধবিরতি প্রবর্তনের নির্দেশ দিচ্ছি।’

ক্রেমলিন জানিয়েছে, যুদ্ধবিরতি ৬ জানুয়ারি ১২:০০ টা (০৯০০ জিএমটি) থেকে ৭ জানুয়ারি ২৪:০০ টা (২১০০ জিএমটি) পর্যন্ত কার্যকর থাকবে। কিয়েভ এই ঘোষণাকে ‘ভন্ডামি’ বলে আক্রমণ করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক টুইটারে লিখেছেন, রাশিয়াকে “অধিকৃত অঞ্চলগুলি ছেড়ে দিতে হবে, তবে এটি একটি ‘অস্থায়ী যুদ্ধবিরতি’ হবে।”

রাশিয়া ১১ মাসের যুদ্ধের পর পূর্ব এবং দক্ষিণ ইউক্রেনের কিছু অংশ দখল করেছে, কিন্তু কিয়েভ তার ভূখন্ডের কিছু অংশ পুনরুদ্ধার করেছে এবং কিয়েভ বলেছে নতুন বছরে এই সপ্তাহে তাদের হামলায় মস্কোর অনেক সেনা নিহত হয়েছে।

এর আগে বৃহস্পতিবার এরদোগান, যার মস্কোর সাথে সুসম্পর্ক রয়েছে, দুই নেতার মধ্যে টেলিফোন কথোপকথনের সময় পুতিনকে ‘একতরফা’ যুদ্ধবিরতি ঘোষণা দেয়ার আহ্বান জানিয়েছেন। তুর্কি নেতার কার্যালয় এ কথা জানায়।

ক্রেমলিন জানিয়েছে পুতিন এরদোগানকে বলেছেন, কিয়েভের ভূমিতে ‘নতুন আঞ্চলিক বাস্তবতা’ মেনে নিলে তিনি সংলাপের জন্য প্রস্তুত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দুইদিনের যুদ্ধবিরতির ঘোষণা তার দম ফেলার চেষ্টা: জো বাইডেন

আপডেট সময় : ০৫:৩১:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩