ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে: আইনমন্ত্রী

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
  • আপডেট সময় : ০৪:৫১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩ ৩২৭ বার পড়া হয়েছে

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, সংবিধান এবং সংবিধানে যে সময় লেখা আছে সেই সময় অনুসারে জাতীয় সংসদ নির্বাচন হবে। সংবিধানে যেটা লেখা নেই তা হবেনা। এর কোন ব্যত্যয় হবেনা। সংবিধানে কেয়ারটেকার সরকারেরর কোন প্রবিশন নেই। কেয়ারটেকার অবৈধ। তাই এর কোন প্রশ্নই উঠেনা।

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পরিষদ মিলনায়তনে কসবা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ও সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সম্মেলনের উদ্ধোধন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সদস্য সচিব জাবেদ রহিম বিজন।

তিনি বিএনপির দুই নেতার জামিনের বিষয়ে বলেন, বিএনপির দুই নেতার নিম্ন আদালতে জামিন হয়নি। সেখান থেকে তারা মহানগর দায়রা জজ আদালতে গিয়েছেন। সেখানে একটি জামিন আবেদন করেছেন। সেটি নিস্পতি হওয়ার আগেই তারা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। এনিয়ে আইনের ব্যত্যয় হয়েছে। যা নজীর সৃষ্টি হয়েছে। যার কারণে এ্যাটর্নি জেনারেল আপিল বিভাগে গিয়েছেন। এ ব্যাপারে রোববার আদেশ আসতে পারে। এটা আদালতের ব্যাপার আদালত দেখবে।

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় বার এবং বিচারকের সাথে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটা হাইকোর্ট তার এখতিয়ারে নিয়েছি। আমি এই বিষয়ে মন্তব্য করব না। তবে ঘটনা এমন হয়ে থাকলে আমি অত্যন্ত দু:খিত এবং লজ্জিত। আমি ঘটনার ভিডিও চিত্র দেখেছি, সেটি যদি সত্য হয় তাহলে আমি মর্মাহত। আমি আইনজীবি পরিবারের সদস্য,ব্রাহ্মণবাড়িয়া আইনজীবি পরিবারেরর সকল আইনজীবিরা এমন ঘটনা করতে পারে আমি বিশ্বাস করিনা। করে থাকলে ২/৩ জন আইনজীবি করতে পারে। আইনজীবিরা সবার আগে আইন মেনে চলে।

কসবা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া জীবন, পৌরসভার মেয়র এমজে হাক্কানী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: আরজু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে: আইনমন্ত্রী

আপডেট সময় : ০৪:৫১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩