ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

আবরারকে চাপা দেওয়া চালকের বাস চালানোর লাইসেন্সই ছিল না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯ ২৭৭ বার পড়া হয়েছে

রাজধানীর নর্দ্দা এলাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীকে চাপা দেওয়া ‘সুপ্রভাত’ বাসের চালকের ভারী যান চালানোর লাইসেন্সই ছিল না। হালকা যান চালানোর লাইসেন্স নিয়ে তিনি বাসের মতো ভারী যান চালাচ্ছিলেন বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

আজ বুধবার বেলা ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে মেয়র আতিকুল এ তথ্য জানান।

আবরার নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে দ্বিতীয় দিনের মতো বুধবার সকাল ১০টা থেকে রাস্তায় নামেন শিক্ষার্থীরা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার প্রবেশমুখে অবস্থান নেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসসহ (বিইউপি) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী।

বেলা ১১টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যান ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া ও বিইউপির উপাচার্য মেজর জেনারেল এমদাদ উল বারী। এ সময় তারা দুর্ঘটনাস্থলে আবরারের নামে একটি পদচারী সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

মেয়র আতিক বলেন, ‘চালকের ভারী যান চালানোর লাইসেন্স ছিল না। যে চালক সুপ্রভাত পরিবহনের বাসটি চালাচ্ছিলেন, তার হালকা যান চলাচলের লাইসেন্স ছিল। এটি নিয়ে তিনি বাসের মতো ভারী যান চালাচ্ছিলেন। এটা কীভাবে সম্ভব! তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইন অনুযায়ী তার দ্রুত শাস্তির ব্যবস্থা করা হবে।’

এ সময় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘সুপ্রভাত পরিবহনের সব বাসের সার্ভিস বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটির রুট পারমিট বাতিল করা হয়েছে।’

শিক্ষার্থীদের দাবির বিষয়ে মেয়র বলেন, তাদের দাবি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা হচ্ছে। দাবি পূরণের আশ্বাস দিয়ে ছাত্রদের ফিরে যেতে বলেন তিনি।

গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর নর্দ্দা এলাকায় সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন বিইউপির ছাত্র আবরার। ঘটনার পর সুপ্রভাত পরিবহনের ওই বাসের চালক সিরাজুল ইসলামকে আটক করা হয়। পরে গতকাল রাতে এ ঘটনায় গুলশান থানায় মামলা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আবরারকে চাপা দেওয়া চালকের বাস চালানোর লাইসেন্সই ছিল না

আপডেট সময় : ০৫:০০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯