ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

কূটনীতিকের বাসায় মাদক রাখার অভিযোগে প্রত্যাহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২ ৩২২ বার পড়া হয়েছে

সকালের সংবাদ:

মাদক রাখার অভিযোগে কূটনীতিককে প্রত্যাহার
ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন কাজী আনারকলিকে ফিরিয়ে এনেছে সরকার। বাসায় মাদক রাখার অভিযোগে ফেরত আনা এই কূটনীতিকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দক্ষিণ জাকার্তায় আনারকলির বাসায় গত মাসের প্রথম সপ্তাহে হঠাৎ অভিযান চালায় ইন্দোনেশিয়া সরকারের মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বাসা থেকে মাদক উদ্ধার করা হয়।

ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিক আনারকলি দায়মুক্তির আওতাধীন ছিলেন। তাই তাকে গ্রেফতার না করে দূতাবাসের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বিষয়টি জানার পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক তাকে দেশে ফেরার আদেশ জারি করা হয়।

পররাষ্ট্র ক্যাডারের ২০ ব্যাচের কর্মকর্তা কাজী আনারকলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে মন্ত্রণালয়। তবে এ জন্য তার বিরুদ্ধে জাকার্তা থেকে চূড়ান্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক বিভাগের এক কর্মকর্তা বলেছেন, আমরা প্রাথমিকভাবে বিষয়টি জানার পরে তাকে ফেরত নিয়ে এসেছি। চূড়ান্ত রিপোর্টের জন্য অপেক্ষা করছি।

উল্লেখ্য, এর আগেও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কর্মরত থাকা অবস্থায় ভিন্ন একটি ঘটনায় তাকে তড়িঘড়ি জাকার্তায় বদলি করা হয়

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কূটনীতিকের বাসায় মাদক রাখার অভিযোগে প্রত্যাহার

আপডেট সময় : ১২:৪৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২