ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ফায়ার সার্ভিসের ৯ কর্মকর্তার উপপরিচালক পদে পদোন্নতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২ ৩৪৫ বার পড়া হয়েছে

সকালের সংবাদ:

উপপরিচালক পদে পদোন্নতি পেলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৯ জন সহকারী পরিচলক ও সমমান পদের কর্মকর্তা। ২৫ এপ্রিল সোমবার সকাল ১০-৩০ ঘটিকায় ফায়ার সার্ভিস অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংকব্যাজ পরিয়ে দেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল মহোদয়।

পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্ণেল মোঃ রেজাউল করিম, পিএসসি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই র‌্যাংকব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মহোদয় পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, “পদোন্নতি শুধু মর্যাদা আর র‌্যাংক বৃদ্ধি করে না, এটির মাধ্যমে দয়িত্বও বৃদ্ধি পায়। আমি আশা করবো, সবাই তাদের বর্ধিত দায়িত্ব সততা ও স্বচ্ছতার সাথে যথাযথভাবে প্রতিপালনের মাধ্যমে তাদের পদোন্নতির প্রতিদান দেবেন।” এরপর তিনি উপস্থিত পরিচালক ও উপপিরচালকগণকে সাথে নিয়ে পদোন্নতিপ্রাপ্তদের র‌্যাংকব্যাজ পরিয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জ্ঞাপন কেরেন।
বিশেষ আমন্ত্রণে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব জনাব মোঃ হাবিবুর রহমান। তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং এই পদোন্নতিতে মহাপরিচালক মহোদয়ের ব্যক্তিগত প্রচেষ্টার প্রশংসা করেন।

সভাপতির বক্তব্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্ণেল মোঃ রেজাউল করিম, পিএসসি সন্তোষ প্রকাশ করে বলেন, “অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের আন্তরিক উদ্যোগ আর কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় এই পদোন্নতি হওয়ায় আমরা আনন্দিত।” স্বল্পতম সময়ের মধ্যে পদোন্নতির ব্যবস্থা করায় তিনি মহাপরিচালক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

র‌্যাংকব্যাজ পরিধান অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্ণেল জিল্লুর রহমান, পিএসসি; পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ জনাব বাবুল চক্রবর্তী। অন্যদের মধ্যে ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক লে. কর্নেল (অব.) এস এম জুলফিকার রহমান, উপপরিচালকগণসহ অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবর বিজ্ঞপ্তির

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফায়ার সার্ভিসের ৯ কর্মকর্তার উপপরিচালক পদে পদোন্নতি

আপডেট সময় : ০১:২২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২