ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা Logo পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক মীর সাজেদুর রহমানকে ঘিরে প্রশাসনিক অনিয়মের বিতর্ক Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম Logo দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ প্রকাশনা নিয়ে আইনি জটিলতা: হাইকোর্টের রুল: মালিকানা ও সম্পাদনায় বিতর্ক Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগ ঘিরে ২৫ কোটি টাকার বাণিজ্যের পরিকল্পনা! Logo মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় Logo ডিএনসিসির প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানির অভিযোগ Logo অভিযোগের পাহাড় পেরিয়েও বহাল তবিয়তে ফায়ার সার্ভিসের ডিজি Logo সওজে পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ সিন্ডিকেটের দূর্নীতির সাম্রাজ্য Logo ঠিকাদারের মুখোশে ফরিদুল আলমের বিরুদ্ধে চাকরির প্রলোভনে কোটি টাকা লুটের অভিযোগ

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে হাতাহাতি, জয়-লেখক আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২ ২৭৮ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাদের সঙ্গে অবস্থানকে কেন্দ্র করে সংগঠনটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নেতাদের সঙ্গে অবস্থানকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হল শাখা ছাত্রলীগের সংঘর্ষ মীমাংসা করতে এলে এক পক্ষের কর্মীদের আঘাতে সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য আহত হন। পরে সভাপতি আল নাহিয়ান জয়ও সংঘর্ষের মাঝে পড়ে আঘাত পান। অনুসারী কর্মীরা লেখক ভট্টাচার্যকে হেলমেট পরিয়ে গাড়িতে করে অন্যত্র নিয়ে যান।

পরে মাথায় ব্যান্ডেজ পরে অনুষ্ঠানে যোগ দেন লেখক ভট্টাচার্য। সভাপতি আল নাহিয়ান জয়ের আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।

অনুষ্ঠানে উপস্থিত একটি সূত্র জানায়, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের শুরুতে অপরাজেয় বাংলার পাদদেশে কবি জসিম উদ্দিন হল ছাত্রলীগ শাখা ও ঢাকা কলেজ ছাত্রলীগ পাশাপাশি অবস্থান করে। এসময় দাঁড়ানোর জায়গা নিয়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। নেতাকর্মীরা একে অপরকে ইট পাটকেল ছুড়তে শুরু করে।

ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোড়াছুড়িতে লেখক ভট্টাচার্যসহ ছাত্রলীগের দুই গ্রুপের ১৫ জন নেতাকর্মী আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঢাবির আহতরা হলেন- জুবায়ের (২২), মাহবুব (২২), শিমুল (২১), গালিব (২২), জহির (২২), জহিরুল ইসলাম অমি (২২), অপু (২৪)।

ঢাকা কলেজের আহতরা হলেন- হিরু (২৫), রুমন (২৬), সালমান-১ (২৪), সালমান-২ (২৩), আল-আমিন-(২০), আবু নোমান(২৭)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে হাতাহাতি, জয়-লেখক আহত

আপডেট সময় : ০৫:৪২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২