ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

২ ওসির নম্বর থেকে ফোন করে নির্বাচনে প্রার্থীদের কাছে অর্থ দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১ ৩৭৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, পাবনা:

পাবনার সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও আমিনপুর থানার (ওসি) রওশন আলমের সরকারি মোবাইল নম্বর ‘ক্লোন’ করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের কাছ থেকে অর্থ দাবির অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৩ নভেম্বর) দুপুর থেকে বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল পর্যন্ত উপজেলার সব প্রার্থীদের ফোন করে এই অর্থ দাবি করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আমিনপুর-সুজানগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

উপজেলার আমিনপুর থানার রানিনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জিএম তৌফিকুল আলম পিযুষ বলেন, তিনি ফোন পেয়েছিলেন। ওই নম্বর থেকে তার কাছে ১ লাখ টাকা চাওয়া হয়। তবে তিনি টাকা না দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন।

মানিকহাট ইউনিয়নের নৌকার প্রার্থী শফিউল ইসলাম খান বলেন, ওসির নম্বর থেকে তার কাছেও ফোন আসে। তিনি ব্যস্ত থাকায় ফোন ধরতে পারেননি। পরে থানায় গিয়ে ওসিকে ফোন দেওয়ার কারণ জানতে চাইলে নম্বরটি ক্লোন হওয়ার বিষয় জানাজানি হয়।

সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঢাকা পোস্টকে জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে কিছু দুষ্কৃতিকারী তার সরকারি মুঠোফোনের নম্বর ক্লোন করে বুধবার সকাল থেকে উপজেলার সব চেয়ারম্যান প্রার্থীর কাছে অর্থ দাবি করছে। এমন ঘটনা কয়েকজন প্রার্থী থানায় এসে জানালে বিষয়টি জানতে পারেন তিনি।

আমিনপুর থানার ওসি রওশন আলম ঢাকা পোস্টকে জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। পরে দুই থানায় একটি জিডি করা হয়েছে। দ্রুত চক্রটিকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রার্থীদের কাছ থেকে এভাবে আমাদের নম্বর ক্লোন করে টাকা চাওয়ার বিষয়টি দুঃখজনক বলে তিনি মনে করেন।

পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান সংবাদমাধ্যমকে বলেন, একটি অসাধু চক্র আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে বিভিন্ন সরকারি নম্বর ক্লোন করে প্রার্থীদেরকে ফোন করে নির্বাচনে সুবিধা প্রদানের কথা বলে বিকাশ বা নগদের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে। সুজানগরের ওসির নম্বর ক্লোন করে এই ধরনের কল করা হয়েছে।

প্রসঙ্গত দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর সুজানগর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

২ ওসির নম্বর থেকে ফোন করে নির্বাচনে প্রার্থীদের কাছে অর্থ দাবি

আপডেট সময় : ১২:৩৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১